৫.কালিমা রদ্দে কুফর (কুফরি প্রত্যাখ্যানের কালিমা)

 বিসমিল্লাহির রহমানির রাহিম


আলহামদুলিল্লাহ, কুরআন পড়ার নিয়মাবলী শেখার পর প্রতিটি মুমিনের জন্য ইসলামের এই কালিমা জানা ও বিশ্বাস করা অত্যন্ত জরুরি। নিচে (কালিমা রদ্দে কুফর) বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো:


৫.কালিমা রদ্দে কুফর (কুফরি প্রত্যাখ্যানের কালিমা)

আরবি:

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئًا وَّاَنَا اَعْلَمُ بِهٖ وَاَسْتَغْفِرُكَ لِمَا لاَ اَعْلَمُ بِهٖ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْكِذْبِ وَالْغِيْبَةِ وَالْبِدْعَةِ وَالنَّمِيْمَةِ وَالْفَوَاحِشِ وَالْبُهْتَانِ وَالْمَعَاصِىْ كُلِّهَا وَاَسْلَمْتُ وَاَقُوْلُ لَا اِلهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ-

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ’লামু বিহী, তুবতু আনহু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতী ওয়াল বিদ’আতী ওয়ান নামীমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতানি ওয়াল মা’আছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আকূলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

বাংলা অর্থ:

হে আল্লাহ! আমি আপনার নিকট পানা চাচ্ছি যেন আমি আপনার সাথে কাউকে শরিক না করি আমার জানা অবস্থায়। আর আমার অজানা অবস্থায় যদি কোনো পাপ হয়ে থাকে তবে সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওই পাপ থেকে তওবা করছি এবং কুফর, শিরক, মিথ্যা, গীবত, বিদ’আত, চোগলখুরি, অশ্লীল কাজ, অপবাদ ও সব ধরণের গুনাহ থেকে বিমুখ হচ্ছি। আমি ইসলাম গ্রহণ করলাম এবং ঘোষণা দিচ্ছি যে—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রসূল।

মন্তব্যসমূহ